শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন মমিত ইসলাম

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সুনামগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ছাত্রদল নেতা মমিত ইসলাম।

তিনি জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

তাই কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে সুনামগঞ্জ জেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মমিত ইসলামকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শনিবার (১৭ মে) এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!