শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

তাহিরপুরে মাদ্রাসা ছাত্রীকে উত্যক্তের অভিযোগে তিন বখাটে গ্রেপ্তার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুরে একটি মাদ্রাসায় যাওয়া-আসার পথে দুই ছাত্রীকে উত্যক্ত ও বাধাদানকারীকে মারধরের ঘটনায় করার ঘটনায় তিন বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

এরা হলো, উপজেলার বালিজুরী ইউনিয়নের মহিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৫), আলমগীরের ছেলে মারুফ মিয়া(২১) ও জাহাঙ্গীরের ছেলে তৌশিক মিয়া (২২)।

শনিবার (৩ মে) দিবাগত রাতে উপজেলার বালিজুরী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন পুলিশ।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ প্রাপ্তির পর পরই বখাটেদের ধরতে তৎপরতা চালানো হয়। একপর্যায়ে গতকাল (৩ মে) রাতে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত বাকি দুইজনকেও আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, তাহিরপুরের বালিজুরী এইচ এ উলুম আলিম মাদ্রাসার দুই শিক্ষার্থী স্থানীয় কয়েকজন বখাটের উত্যক্তের শিকার হত প্রায়ই। একপর্যায়ে বখাটেদের এমন কর্মকাণ্ডে শিক্ষার্থীর চাচা প্রতিবাদ করলে বখাটেরা ভুক্তভোগীর চাচার উপর হামলা করে।

হামলায় গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীর চাচাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বখাটেদের ভয়ে মাদ্রাসা যাওয়া বন্ধ করে দেয় ভুক্তভোগী দুই শিক্ষার্থী।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!