শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সুনামগঞ্জে যুবলীগ নেতা সুজন গ্রেফতার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গোলাম কাদির সুজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১০টায় সদর ইউনিয়নের জয়নগর গ্রাম থেকে তাকে গ্রেফতার  করা হয়।

গ্রেফতার সুজন তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা ও সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী লীগ সদস্য। সে উপজেলার সদর ইউনিয়নের জয়নগর গ্রামের কালা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের নামে দায়ের নাশকতার মামলার তালিকাভুক্ত আসামি গোলাম কাদির সুজনকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া ঘটনাস্থলে সুজনের উপস্থিতি ও সম্পৃক্ততার প্রমাণ রয়েছে পুলিশের কাছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, নাশকতা মামলার তালিকাভুক্ত আসামি সুজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতার বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!