শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

পুলিশ সদস্যকে গাড়িতে নিয়ে পালাল ডাকাতদল অতপর আটক ২

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ট্রাকে কি আছে যাচাই করতে উঠলেই ডাকাতরা পুলিশ সদস্যকে নিয়েই ট্রাকটি চালানো শুরু করে। পরে ধাওয়া করে আটক করা হয় দুইজনকে।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ-সিলেট সড়ক মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়,ডাকাতি করার উদ্দেশ্য গভীর রাতে সুনামগঞ্জের মদনপুর দিরাই সড়কে ট্রাক নিয়ে অবস্থা করছিল ডাকাত দল।

অপর দিকে সড়কের নিরাপত্তায় টহলে ছিল দিরাই থানা পুলিশ। দাঁড়িয়ে থাকা সেই ট্রাকে অবস্থান নিয়ে সন্দেহ হলে কি আছে তা যাচাই বাছাই করতে ট্রাকের কাছে যায় পুলিশ সদস্য মামুন।

এত রাতে কেন দাঁড়িয়ে আছে যানতে চাইলে কোনো সুউত্তর না দিলে ট্রাকে কি আছে যাচাই করতে উঠলেই ডাকাতরা পুলিশ সদস্যকে নিয়েই ট্রাকটি চালানো শুরু করে।

টহল গাড়ি নিয়ে পিছনে পিছনে ছুটে পুলিশের গাড়ি। কোনো ভাবেই থামানো যাচ্ছিল না, এক প্রযায়ে মদনপুর মোড় পাড় হয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ধরে ছুটতে থাকে সিলেটের দিকে।

বিষয়টি জানানো হয় শান্তিগঞ্জ থানায়। খবর পেয়ে রাস্তায় আগে থেকেই চেকআপে বসে ছিল তারা। পুলিশকে নিয়ে আসা ট্রাকটি শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে একটি যাত্রীবাহী কারকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়।

সৈভাগ্যক্রমে কারের যাত্রীরা তেমন আহত হননি তবে ট্রাক থেকে পালাত গিয়ে আহত হয় ট্রাক চালক ও তার সহকারি। তাদের আটক করা হয়েছে।

পরে নিশ্চিত হওয়া যায় যে, আহত ও আটককৃতরা একটি ডাকাত দলের সক্রিয় সদস্য। ট্রাকটি তারা ডাকাতির কাজে ব্যবহার করে। তাদের সাথে রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র ছিলো।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী জানান, দিরাই থানার মামুন নামের এক কনস্টেবলকে নিয়ে ডাকাতেরা পালাতে গিয়ে একটি কারকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়, এরপরও পালাতে পারেনি।

পালাতে গিয়ে তারা দু’জনেই কিছুটা আহত হয়েছে। তারা এখন চিকিৎসাধীন রয়েছে। তাদেরকে আটক দেখানো হয়েছে।

দেশীয় অস্ত্র ও ব্যবহৃত ট্রাকটি আমরা জব্জ করেছি। তাদের নাম পরিচয় জেনে বিধি মোতাবেক আইনত ব্যবস্থা নেওয়া হবে। আর পুলিশ সদস্য মামুনকে উদ্ধার করা হয়েছে। সে সুস্থ আছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!