শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন

পূজায় বিশৃঙ্খলা এড়াতে অন্যান্য বাহিনীর সাথে কাজ করছে নৌবাহিনী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- পূজাকে কেন্দ্র করে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে লক্ষ্যে অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে তেজগাঁও সিভিল এভিয়েশনের রাধাকৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এডমিরাল মোহাম্মদ মুসা জানান, ঢাকায় এবং উপকূলে বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তায় নৌবাহিনীর চৌকস সদস্যরা কাজ করে যাচ্ছে। এছাড়াও প্রত্যেকটি মন্দিরে নিরাপত্তার জন্য পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

নৌ-প্রধানের প্রত্যাশা, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুষ্ঠুভাবে এবার পূজার কাজ সম্পন্ন হবে। এসময় হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালনের আহ্বানও জানান ভারপ্রাপ্ত নৌ প্রধান।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!