শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজার সীমান্ত থেকে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় গরু জব্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:- জেলার দোয়ারাবাজার সীমান্তের ঝুমগাঁও ও মোকামছড়া এলাকা থেকে ৮টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। জব্দকৃত গরুর আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা ও পেকপাড়া বিওপির সদস্যরা গরুগুলো আটক করে।

এদিকে ভারত থেকে অবৈধভাবে আনা গরু আটক করা হলেও চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাজার সীমান্তের ঝুমগাঁও ও মোকামছড়া এলাকা থেকে ৮ টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হবে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!