শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

৩ ফেব্রুয়ারি পবিত্র শবেবরাত

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের আকাশে সোমবার (১৯ জানুয়ারি) হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে গতকাল বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হয়েছে এবং ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও বিভাগীয় কার্যালয়, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী সোমবার সন্ধ্যায় দেশের কোথাও চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

এই সিদ্ধান্তের ফলে, মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। বুধবার থেকে শুরু হবে পবিত্র শাবান মাস। সেই হিসেবে শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত বা ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পালিত হবে শবে বরাত। মুসলিম উম্মাহর কাছে ‘লাইলাতুল বরাত’ বা শবে বরাত অত্যন্ত বরকতময় একটি রাত।

ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে আল্লাহর সন্তুষ্টি ও রহমত লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকির-আজকারের মাধ্যমে ইবাদতে মশগুল থাকেন। শাবান মাস শেষেই শুরু হয় সিয়াম সাধনার মাস পবিত্র রমজান।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!