শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ড্রেজার মেশিনসহ ২১ গ্রেফতার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দোয়ারবাজারে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে চারটি স্টিলবডি ও পাঁচটি ড্রেজার মেশিনসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

রোববার (২৩ মার্চ) ভোর সাড়ে ৬টায় উপজেলার সুরমা ইউনিয়নের সোনাপুর গ্রামের পাশের সুরমা নদী থেকে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি দল নদীর পাড়ে পাহারা দেয়। বালু উত্তোলনের কারণে ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে।

গ্রামবাসী বাধা দিলে বালু খেকোরা তাদের উপর হামলা করে। আজ সকালে নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় ছাতক উপজেলা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সোয়েব এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে চারটি স্টিলবডি ও পাঁচটি ড্রেজার মেশিন (লিস্টার ড্রেজার) জব্দ করা হয়।

ক্যাপ্টেন সোয়েব এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সোনাপুর গ্রামের বাসিন্দা আরব আলীর ছেলে জানফর ও মৃত ময়না মিয়ার ছেলে আব্দুল শহীদ, মৃত আলতাফ আলীর ছেলে সবুজ বালু উত্তোলনকারীদের কাছ থেকে চাঁদা আদায় করে বালু উত্তোলন করতে উৎসাহ দেয়। সকালে অভিযানে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!