শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

সুনামগঞ্জে ৩৪ বোতল বিদেশী মদসহ আটক ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জে ৩৪ বোতল বিদেশী মদ ও বিয়ারসহ ১ জনকে আটক করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বুধবার রাতে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত জালাল মিয়া (২৪) সুনামগঞ্জ জেলার জাহাঙ্গীরনগর ইউপির বড়ইতলা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এ নিশ্চিত করে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর মাধ্যমে ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!