শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন

সুনামগঞ্জে সিএনজির ধাক্কায় ভাইয়ের মৃত্যু : ৩ বোন আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ট্রাকের পিছনে সিএনজির ধাক্কায় লোকনাথ বনিক নামে যুবকের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ জেলা শহরের মধ্যবাজার এলাকার বাসিন্দা প্রদীপ বণিকের ছেলে তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরতলীর ওয়েজখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যায় সিএনজি চড়ে ৩ বোনকে নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন লোকনাথ বণিক। ওয়েজখালী এলাকায় গিয়ে একটি থামানো ট্রাকের পিছনে সিএনজি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লোকনাথ বণিকের মৃত্যু হয়। আহত হন তার ৩ বোন।
সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের পাশে থাকা ট্রাকের পিছনে সিএনজির ধাক্কায় লোকনাথ বনিক নামে যুবকের মৃত্যু হয়।
এসময় সঙ্গে থাকা ৩ বোন আহত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!