শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে মাতলামির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে প্রতিবেশী খুন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে মাতলামি করতে বাধা দেয়া এবং প্রতিবাদ করায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে মো. আল মুবিন (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবা (৬মে) বিকেল বেলা।

নিহত আল-মুবিন পৌর শহরের পূর্ব তেঘরিয়ার মৃত শামসুল হকের ছেলে। বর্তমানে পরিবারসহ তিনি নতুনপাড়ায় বসবাস করছিলেন।

ঘটনার পর ঘাতক হৃদয় বণিককে (৩০) তার নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ। সে নতুনপাড়ার রবি বণিকের পুত্র।

স্থানীয়রা জানান, বখাটে হৃদয় বণিক মাদকাসক্ত। নেশা করে এলাকায় গালিগালাজ করা তার নিত্যদিনের কাজ। আল-মুবিনের বাড়ি পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবনের ছাদে বসে হৃদয় বণিকসহ কয়েকজন নেশা করতো।

মঙ্গলবার বিকেলে সেখানে হৃদয় একাই গিয়েছিল। তাকে মাতলামি করতে দেখে আল-মুবিন এগিয়ে গিয়ে এসব করতে বারণ করেন। এ নিয়ে দু’জনের মধ্যে বাগবিতন্ডা হয়।

এক পর্যায়ে হৃদয় মুবিনকে ছুরিকাঘাতে করে। আহত মুবিন বালুর স্তূপে পড়ে গেলে হৃদয় আরও কয়েকবার তাকে ছুরিকাঘাত করে। এসময় আশপাশে খেলতে থাকা শিশুরা ঘটনাটি দেখে মুবিনের পরিবারের লোকদের জানায়।

পরে স্বজনরা এসে আল-মুবিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন আল-মুবিন।

এদিকে ঘটনার পর ঘাতক হৃদয় বণিক নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখে। খবর পেয়ে দীর্ঘ দু’ঘণ্টার অভিযানে পুলিশ তাকে আটক করে। সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম বলেন, অভিযান চালিয়ে ঘাতককে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নতুনপাড়া এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!