শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ : অর্ধশতাধিক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সুনামগঞ্জে পাথরবাহী গাড়ি থেকে চাঁদা তোলা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ আলী (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

নিহত মোহাম্মদ আলী ওই এলাকার হোসেনপুর গ্রামের মৃত হোসেন আলীর এর ছেলে।

স্থানীয়রা জানান, সীমান্তে ভারতীয় পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে গত কিছুদিন ধরে স্থানীয় বিএনপি’র ছাত্রদল নেতা হারুনুর রশীদ গ্রুপ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হজরত আলীর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।

সোমবার সন্ধ্যায় মহিষখলা বাজারে দু’গ্রুপের মধ্যে বাক-বিতণ্ডা সৃষ্টি হলে হজরত আলী গ্রুপ হারুনের লোকজনকে ধাওয়া করে। এতে হারুন গ্রুপ পালিয়ে যায়।

মাগরিবের নামাযের পর হারুন গ্রুপের শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিষখলা বাজারে হজরত আলী গ্রুপের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

এসময় পথচারী মোহাম্মদ আলী দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন ও অর্ধশতাধিক লোক আহত হন। এ ঘটনার পরপরেই মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ জন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!