শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে নৌকা ডুবির ঘটনায় বৃদ্ধের লা শ উ দ্ধা র, নিখোঁজ নুসরাত

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার দারাম হাওরে নৌকা ডুবিতে নিখোঁজের ২৪ ঘন্টা পর বৃদ্ধ সামসুদ্দিনের মরদেহ উদ্ধার হয়েছে । তবে এখনো সন্ধান পাওয়া যায়নি ৭ বছরের শিশু নুসরাতের।

নিখোঁজ শিশু নুসরাতের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও পুলিশ।

রবিবার বেলা ১১ টার দিকে সামছুদ্দিনের মরদেহ হাওরে ভাসতে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে হাওর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ারসার্ভিস।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, কনে দেখতে গিয়ে শনিবার দুপুরে উপজেলার দারাম হাওরে নৌকা ডুবির শিকার হন উপজেলার কেশবপুর কান্দাপাড়া গ্রামের একই পরিবারের ৭ জন।

শনিবার নৌকাডুবির পর স্থানীয়দের সহযোগীতায় ৫ জনকে উদ্ধার করা হলেও পানিতে ডু্বে নিখোঁজ হন বৃদ্ধ সামসুদ্দিন ও নসুরতান নামের ৭ বছরের এক শিশু।নুসরাত কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে। নিখোঁজ শিশুটির সন্ধ্যানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!