শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে কথা কাটাকাটির জেরে যুবক খুন : আটক ১

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক যুবক খুন হয়েছেন। নিহত যুবকের নাম প্রান্ত তালুকদার (২০)। সে সেবক দাসের ছেলে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানায়, সন্ধ্যার দিকে একই গ্রামের পাপলু তালুকদারের ছেলে প্লাবন তালুকদার (১৫) ও চান মিয়ার ছেলে শাকিল মিয়া গ্রামের টেলিফোন বাজারে একসাথে ঝালমুড়ি খাচ্ছিলেন।

মুড়িতে ঝাল বেশি হওয়ার কারণে বাজার থেকে বাড়িতে এসে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি হয়। এ সময় প্লাবনকে মারতে থাকে শাকিল মিয়া।

একপর্যায় প্রান্তের ভাই পলাশ দাস তাদের ধস্তাধস্তি থামানোর চেষ্টা করে। এ সময় পলাশকে হুমকি দিয়ে শাকিল দৌড় দিয়ে বাড়ি থেকে সুলফি (দেশীয় অস্ত্র) এনে পলাশকে সেখানে না পেয়ে তার ছোট ভাই প্রান্তকে সুলফি দিয়ে আঘাত করে।

বুকের বামপাশে সুলফি বিদ্ধ হলে প্রান্তের মরণপণ আর্তনাদে লোকজন দৌড়ে আসার আগেই শাকিল পালিয়ে যায়। তাৎক্ষণিক লোকজন প্রান্তকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রান্তকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর রাতেই দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে প্রান্তের খুনে অভিযুক্ত শাকিলকে গ্রেফতার করেছে।

সুনামগঞ্জের দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, চানাচুর খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে প্রান্তকে খুন করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ছাড়া খুনের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে শাকিলকে আটক করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!