শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ১১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট”এ জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার তেহকিয়া গ্রামের বাসিন্দা, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নুর আলম (৪২), সুনামগঞ্জ সদর থানাধীন ষোলঘর এলাকার বাসিন্দা, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো: কাওছার (৩৩), সুনামগঞ্জ সদর থানাধীন বনগাঁও গ্রামের বাসিন্দা, রঙ্গারচর ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজউদ্দিন (৪৫), সুনামগঞ্জ সদর থানাধীন বৃন্দাবন নগর গ্রামের বাসিন্দা, রঙ্গারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন (৩৫), জগন্নাথপুর থানাধীন পাড়ারগাঁও গ্রামের বাসিন্দা, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন মিয়া (৪২), দোয়ারাবাজার থানাধীন যোগীরগাঁও গ্রামের বাসিন্দা, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবুল মিয়া (৪০), দোয়ারাবাজার থানাধীন ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা, দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা আল মামুন (২৮), ছাতক থানাধীন মুক্তিরগাঁও গ্রামের বাসিন্দা, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক তাশরীফ হোসেন (২৪), ছাতক থানাধীন রংপুর গ্রামের বাসিন্দা, নোয়ারাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামশেদ আলী (৫০), তাহিরপুর থানাধীন আনোয়ারপুর গ্রামের বাসিন্দা, বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন (৬০), মধ্যনগর থানাধীন মধ্যনগর গ্রামের বাসিন্দা, মধ্যনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ (৩৭)।

সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!