শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জের হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার একটি হাওরে নৌকা ডুবে শিশুসহ দুইজন নিখাঁজ হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দারাম হাওরে দুর্ঘটনার শিকার হন তারা। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক এতথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজরা হলেন- উপজেলার কেশবপুর গ্রামের সামসুদ্দিন (৬০) এবং কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত বেগম (৭)।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে সাড়ে ১০টার দিকে ছোট একটি নৌকায় সাতজন যাত্রী কান্দাপাড়া থেকে মহেশপুরের দিকে রওনা হন। দারাম হাওরে পৌঁছালে প্রচণ্ড বাতাস শুরু হয়। এসময় নৌকাটি হাওরে ডুবে যায়।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় নৌকার পাঁচ যাত্রীকে উদ্ধার করা হলেও দুইজন নিখোঁজ হন।ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, নিখোঁজ দুইজনকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!