শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ৪০

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:- গরুর ধান খাওয়া নিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দুই গ্রামের বাসির সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার আস্তমা গ্রাম ও কামরূপদলং গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়।
ঘটনায় আস্তমা গ্রামের গুরুতর আহত দু’জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কামরুপদলং গ্রামের গুরুতর আহত তিন জনকে পাঠানো হয়েছে সুনামগঞ্জ সদর হাসপাতালে। অন্যান্য আহতরা শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, শনিবার বিকালে আস্তমা গ্রামের কৃষক বজলু মিয়ার গরু কামরুপদলং গ্রামের কৃষক সুরুজ মিয়ার জমির ধান খায়। এ নিয়ে জমিতেই দুই কৃষকের মধ্যে বাগবিতণ্ডা ও মারামারি হয়। পরে এ ঘটনায় দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রোববার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, সংঘর্ষের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। যদি কোনো পক্ষ মামলা করে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!