সুনামগঞ্জ প্রতিনিধি:- তোফায়েল আহমেদকে সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে। তোফায়েল এর আগে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।