শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ট্রলির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে ট্রলি দুর্ঘটনায় আব্দুল্লাহ আল মামুন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ আল মামুন দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল কাদিরের পুত্র। সে একই ইউনিয়নের মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

রোববার সকাল দশটার দিকে ট্রলি গাড়ি চালিয়ে নূরপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এসময় চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

এরমধ্যে হাসপাতালে নেওয়ার পথেই গুরুতর আহত আব্দুল্লাহ আল মামুন মৃত্যুবরণ করে। আহত বাকি দু’জন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রলি দুর্ঘটনায় একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দু’জন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!