শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সিলেট এবং সুনামগঞ্জ সীমান্তে ১ কোটি ১৩ লাখ টাকার মালামাল আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেট এবং সুনামগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমান সানগ্লাস, শাড়ী, কিসমিস, ক্রীম, চকলেট, মেহেদী, জিলেট গার্ড ব্লেইড, চিনি, হেয়ার অয়েল, সাবান, বাসমতি চাল, মদ, ফেন্সিডিল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

শুক্রবার (৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল আটক বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, প্রতাপপুর, সোনারহাট, উৎমা, নোয়াকোট, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল এবং শ্রীপুর বিওপি কর্তৃকপক্ষ। এসময় পরিবহন কাজে ব্যবহৃত একটি ঠেলাগাড়ীও আটক করা হয়।

আটককৃত মালামালের মূল্য ১ কোটি ১৩ লাখ ১২ হাজার ৮ শত ৭০ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!