রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সিলেটের ৩ জনসহ ১৪ পুলিশ সুপারকে বদলি

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সহ বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- গাজীপুর জিএমপির উপ-পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদকে এপিবিএনে, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. নাজমুল ইসলামকে এপিবিনে, এসবির পুলিশ সুপার এ এইচ এম ইয়াদুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে, খুলনা পিটিসির পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে এসপিবিএনে, খুলনা কেএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামের এপিবিনে বদলির আদেশ বাতিল করা হয়েছে, পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে সিলেটের এসএমপি এবং সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মাহামুদুল হাসানকে এসবিতে বদলি করা হয়েছে।

এছাড়াও সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে এসবিতে, সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরীকে সিলেট ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, পুলিশ সদরদপ্তরের এআইজি মোল্লা আজাদ হোসেনকে ডিএমপিতে, পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগরকে ঢাকা আরআরআর, বান্দরবান ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট তানভীর আহমদকে পুলিশ সদরদপ্তরের এআইজি, বরিশাল বিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিককে চট্টগ্রাম সিএমপিতে এবং সিআইডির মো. মামুন অর রশিদকে পুলিশ সদরদপ্তরের এআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!