রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

পিএসএলে খেলার কারণ জানালেন মঈন আলী

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

এবার একই সময় মাঠে গড়িয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। দুই লিগেই ডাক পাওয়া খেলোয়াড়দেরই বেছে নিতে হচ্ছে যেকোনো একটি লিগ। আইপিএলে খেলা অনেক ক্রিকেটারেরই স্বপ্ন। তবে দীর্ঘদিন আইপিএল খেলা অনেকেই এবার এসেছেন পিএসএলে।

সেই তালিকায় আছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। দীর্ঘ ৮ বছর আইপিএল খেলছেন মঈন। পর্যাপ্ত ব্যাটিংয়ের সুযোগ এবং নিজের খেলার ধারাবাহিকতা বজায় রাখার ইচ্ছার কারণেই মূলত আইপিএল ছেড়ে এবার পিএসএলে নাম লিখিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার। 

গেল মৌসুমে কলকাতার হয়ে খেললেও সেভাবে মাঠে নামার বা ব্যাটিং করার পর্যাপ্ত সুযোগ পাননি মঈন। একাদশে সুযোগ পেয়েছেন কম আবার পেলেও ব্যাটিং করেছেন বেশ নিচের দিকে। এআরওয়াই পডকাস্টে মঈন বলেন, ‘গত বছর আইপিএলে আমি মাত্র অর্ধেক ম্যাচ খেলেছি এবং ব্যাটিং করার সুযোগ পেয়েছি মাত্র দুবার।

জীবনের এই পর্যায়ে এসে আমি মাঠে থাকতে চাই, আমি ব্যাটিং করতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমার বয়স এখন ৩৮ বছর, আমি এখনো খেলে যেতে চাই, ভালো করতে চাই এবং নিজের ক্যারিয়ারকে যতটা সম্ভব দীর্ঘ করতে চাই। এখানে আসার পেছনে করাচি একটি বড় কারণ ছিল। এই টুর্নামেন্টটা তুলনামূলক ছোট, যা আমার এবং আমার পরিবারের জন্য বেশি সুবিধাজনক।’

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!