শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু : হাসপাতালে ৯২৭

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। দিন দিন খারাপের দিকে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪৩২ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৭৩ জন, বরিশাল বিভাগে ১০২ জন, খুলনা বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, রংপুর বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ১৮ জন ও সিলেট বিভাগে ৯ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩৬৭৯ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫ হাজার ৩৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৮২ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!