শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে বৃষ্টির প্রার্থনায় শিরনি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ : অর্ধশতাধিক আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ( সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের শান্তিগঞ্জের ঠাকুরভোগ গ্রামের খেলার মাঠে বৃষ্টির প্রার্থনায় শিরনি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

স্হানীয় সুত্রে জানা গেছে, ঠাকুরভোগ গ্রামের খেলার মাঠে বৃষ্টির প্রার্থনায় শিরনি বিতরণকে কেন্দ্র করে গ্রামে ঘরাই মিয়ার ছেলে সুফি মিয়া (৩০) এবং একই গ্রামের মৃত তছই মিয়ার ছেলে নুরু মিয়া (৬৫) সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক আহত হন।

খবর পেয়ে শান্তিগঞ্জ থানার এসআই মো. সোলেমান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!