শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে দুই বাসের সংঘর্ষ : আহত ১৭

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও মোড়ে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে চালকসহ ১৭ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার উজানীগাঁও মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে শান্তিগঞ্জের উজানীগাঁও মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী বাসকে ধাক্কা দেয়।

এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসে থাকা ১৭ জন যাত্রী আহত হন। পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বাসে আটকে থাকা ড্রাইভারকে উদ্ধার করে।

আহতরা শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গেইটলক বাসের ড্রাইভার ও এক যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের রেফার করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মনোতোষ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!