শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:- পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।
রোববার (২ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডাকাত সর্দার মর্তুজ আলী শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের চেরাগ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গনিগঞ্জ বাজারে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান ও চারটি কার্তুজসহ মর্তুজ আলীকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, গ্রেফতার ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।