শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

রণজিতের সহযোগী রতন ঢাকায় গ্রে প্তা র

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

বর্তমানে লন্ডনে থাকা সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রণজিত চন্দ্র সরকারের ‘সহযোগী’ রতন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে রাজধানী ঢাকার ডিএমপির শাহআলী থানা পুলিশ ‘জনতার’ রোষানল থেকে গ্রেপ্তার করে তাকে পুলিশি হেফাজতে নেয়।

গ্রেপ্তার রতন সুনামগঞ্জের তাহিরপুরের ননাই (পূর্বে থাকা সাদেরখলা) গ্রামের তাহের মিয়ার ছেলে। তিনি সাবেক এমপি রণজিত চন্দ্র সরকারের ঘনিষ্ঠ ছিলেন। তাছাড়া সীমান্ত নদী জাদুকাটা বালু মহাল-১ এর সাবেক ইজারাদার ছিলেন তিনি।

ডিএমপির শাহআলী থানার ওসি মোহাম্মদ গোলাম আজম বলেন, শাহআলী এলাকার স্থানীয় সংক্ষুব্ধ জনতা রতনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। সুনামগঞ্জ সদর মডেল থানায় ৫ আগস্ট পরবর্তী একটি মামলায় এজাহারনামীয় আসামি রতন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!