শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে সেনাপ্রধান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে অংশ নেবেন। সেখানে শান্তিরক্ষা মিশন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ নিয়ে আলোচনা করবেন। তিনি যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন। এসব বৈঠকে পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হবে।

সফর শেষে সেনাপ্রধান আগামী ২৫ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশে ফিরে আসবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!