শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ১৭ মেশিন জব্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে নিষিদ্ধ এমন ১৭টি শেইভ মেশিন জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে যাদুকাটা নদীর ঘাগটিয়া ও বিন্নাকুলী এলাকায় থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।
নদীর পরিবেশ বিনষ্ট ও পাড় কেটে বালু-পাথর উত্তোলন করার অপরাধে এসব শেইভ মেশিন জব্দ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!