শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

ভারতে পাচারকালে সুনামগঞ্জে সাড়ে ১৪ লাখ টাকার রসুন ও মাছ জব্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া নামক স্থান থেকে ১৪ লাখ ৪১ হাজার টাকার বিপুল পরিমাণ বাংলাদেশি রসুন ও শিংমাছ জব্ধ করেছে বিজিবি। সোমবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে কিছু চোরাকারবারি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া এলাকা দিয়ে বাংলাদেশী রসুন ও শিংমাছ পাচার করে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনে বাংলাবাজার বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতে পাচারের সময় বাংলাদেশি ৩ হাজার ৪০০ কেজি রসুন ও ১৩৫ কেজি  শিং মাছ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৪১ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল নিলামের জন্য স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!