শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

ভারতীয়দের হাতে আ-ট-ক বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর

তাহিরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

ভারতের মেঘালয়ে সেখানকার নাগরিকদের হাতে আটক হওয়া ককিল উদ্দিন জয় নামে এক বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে।

রবিবার রাতে বাংলাদেশ-ভারত বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের পর ভারতের শিলং ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের গোমাঘাট বিএসএফ সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবির নিকট ওই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে। আটক বাংলাদেশি নাগরিক ককিল শেরপুর জেলা সদরের মুরশিদপুর গ্রামের ইনদাদ মিয়ার ছেলে।

বিজিবি সিলেট সেক্টরের  ২৮ ব্যাটালিয়ন সুনামগঞ্জ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন। পতাকা বৈঠকে শিলং ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের গোমাঘাট বিএসএফ সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবিকে জানায়।

রবিবার বিকেলে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১২০৩/৮ এস এলাকা অতিক্রম করে ভারতের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার রানীকর নামক স্থানে অবৈধ অনুপ্রবেশের পর সেখানকার ভারতীয় নাগরিকরা বাংলাদেশি নাগরিক ককিল ইসলাম জয়কে আট করে রানীকর থানা পুলিশের হাতে তুলে দেয়।

এরপর গোমাঘাট বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে ককিলকে বাংলাদেশে ফিরিয়ে নিতে লাউড়গড় বিওপির বিজিবিকে তথ্য পাঠানো হয়। পতাকা বৈঠকে বিএসএফ বিজিবির নিকট ককিলকে হস্তান্তরের পর রবিবার রাতেই মামলা দায়ের পূর্বক বিজিবি তাকে তাহিরপুর থানায় সোপর্দ করে।    

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!