শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান গ্রে ফ তা র

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

ছাতক থানা পুলিশের এক বিশেষ অভিযানে উপজেলার  ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার-কে গ্রেফতার করা হয়েছে। 

আওলাদ হোসেন মাষ্টার ভাতগাঁও গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি ছাতক উপজেলা কৃষক লীগের আহবায়ক।  ছাতক থানার এসআই মোফাখখারুল ইসলাম এবং এসআই সৈয়দ গোলাম সারোয়ার সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করেন।

পুলিশ জানিয়েছে আওলাদ হোসেন মাষ্টার  ছাতক থানার মামলা নং-২৮ (৭) ২৫ এর আসামী। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান আসামী গ্রেফতারের  বিষয় নিশ্চিত করে জানান, আসামী-কে আদালতে সোপর্দ  করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!