শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

বিশ্বম্ভরপুরে ৩হাজার পিস ই*য়া*বা ও বিদেশি ম-দসহ দুইজন গ্রে ফ তা র

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট বিদেশি মদের চালান সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন বাংলাদেশ (র‌্যাব)।

বৃহস্পতিবার র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে,এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরানগাঁও (পূর্বপাড়া)’র আলেপ মিয়ার ছেলে রফিকুল ইসলাম, একই উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্তগ্রাম চিনাকান্দি রাজাপাড়ার মৃত দুরুজ আলীর ছেলে হারুন অর রশীদ।

মিডিয়া অফিসার জানান, র‌্যাব-৯ সিলেট,সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের টহল দল পৃথক দুটি অভিযান চালিয়ে রফিকুল ইসলামের হেফাজত থেকে ৩ হাজার (গুড়ো হয়ে যাওয়ার পর জব্দ ২৮৭০)   পিস ইয়াবা ট্যাবলেট, হারুন অর রশীদের হেফাজত থেকে ১০৪ বোতল বিদেশি মদ জব্দ করে। গ্রেফতারকৃতদের জব্দকৃত আলামতসহ মামলা দায়ের পূর্বক বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!