শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

প্রবাসী ভোটারদের জন্য যে সুখবর

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটার এবং জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ লক্ষ্যে ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি অ্যাপ তৈরি করার কাজও চলছে।

তিনি এই তথ্য প্রকাশ করেছেন সম্প্রতি কানাডার টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে। সভায় তিনি বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি ও নির্বাচন কমিশনের প্রস্তুতি তুলে ধরেন।

পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা কীভাবে ভোটার নিবন্ধন করবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রবাসী বাংলাদেশিরা প্রধান নির্বাচন কমিশনারকে কানাডা সফরে এসে মতবিনিময় করার জন্য ধন্যবাদ জানিয়ে কনস্যুলেটের এই উদ্যোগকে প্রশংসা করেন। সভায় কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এতে ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার প্রবাসীরা বিষয়ভিত্তিক মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!