রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টা ২৫ মিনিটে কাতারের স্থানীয় সময় অনুযায়ী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রোমের উদ্দেশ্যে যাত্রা করেন।

বিদায়ের সময় কাতারের চিফ অব প্রটোকল ইব্রাহিম বিন ইউসিফ আবদুল্লাহ ফাখরু তাকে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যাশা করা হচ্ছে, ইতালির স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছাবেন প্রফেসর ইউনূস। সেখানেই তাকে স্বাগত জানাবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

রোমে পৌঁছানোর এক ঘণ্টার মধ্যেই তিনি সেন্ট পিটার স্কয়ারে যাবেন, যেখানে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন।

ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানাবেন কার্ডিনাল মাউরো গামবেটি, যিনি সেন্ট পিটার ব্যাসিলিকার জেনারেল এমিনেন্স হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এই সফর শেষে তিনি রোববার (২৭ এপ্রিল) সকাল ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং সোমবার ভোরে তার দেশে ফেরার কথা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!