শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

দোয়ারাবাজারে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

দোয়ারাবাজা (সুনামগঞ্জ)প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় আজিজ মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজিজ মিয়া উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মোহাম্মদ সামছু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে আজিজ মিয়াকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে আজমিরীগঞ্জ থানার একদল পুলিশ আজমিরীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

মামলার অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক ভাবে ছাতক উপজেলার (ছদ্মনাম বৃষ্টিকে) বিয়ে করেন আজিজ মিয়া। বিয়ের কয়েক মাস পরে যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিতে শুরু করেন আজিজ মিয়া।

চাপে পড়ে স্বামীকে টাকা এনে দিয়েও রক্ষা হয়নি। এ সময় (ছদ্মনাম বৃষ্টিকে) ভরণপোষণ না দিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে আজিজ মিয়া।

সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজিজ মিয়ার বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, আজিজ মিয়াকে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে
আজমিরীগঞ্জ থানা সহযোগিতায় তাকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!