শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

দোয়ারাবাজারে খাসিয়ার গুলিতে বাংলাদেশীর মৃ ত্যু

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছেন বলে জানা গেছে। নিহত কুটই মিয়া (৫৫) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া (মোকামছড়া) গ্রামের মৃত মনির উল্ল্যাহ’র ছেলে।

শুক্রবার সকাল থেকে পুরো এলাকাজুড়ে তার মৃত্যুর খবার প্রচার হচ্ছে। তবে বিষয়টি নিয়ে দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে এই হত্যাকাণ্ড ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের ১২৩০ সাবপিলার ২ এস-এর পাশ দিয়ে ৬/৭জনের একটি দল সুপারী আনার জন্য ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার মোশাররম থানার লংথ্রাই পুঞ্জি এলাকায় প্রবেশ করে।

দুপুরে সুপারী বস্তায় ভরার সময় খাসিয়ারা দেখে গুলি ছুড়লে কুটই মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুলির পর তার সঙ্গে থাকা বাকি ৫ /৬ জন দৌড়ে বাংলাদেশে চলে আসে। বিকালে খবর পেয়ে নিহত কুটই মিয়া আত্মীয়-স্বজন লংথ্রাই পুঞ্জি এলাকায় গিয়ে কুটই মিয়ার মৃতদেহ শনাক্ত করেছেন বলে জানা যায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!