শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেন ৭ নারী প্রার্থী

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত ১৮১টি আসনে জয় পেয়েছে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা।

এই ১৮১ জন বিজয়ীর মধ্যে বিএনপি থেকে ছয়জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিজয়ী নারী প্রার্থীরা হলেন:-

মানিকগঞ্জ আসনে আফরোজা খান রিতা,

ঝালকাঠি আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,

সিলেট আসনে তাহসিনা রুশদীর লুনা,

ফরিদপুর আসনে শামা ওবায়েদ,

ফরিদপুর আসনে নায়াব ইউসুফ কামাল,

নাটোর আসনে ফারজানা শারমিন পুতুল এবং

ব্রাহ্মণবাড়িয়া আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

নির্বাচনে নারী প্রার্থীদের জয়কে দলটির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন অনেকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!