শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

তাহিরপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সুনামগঞ্জের তাহিরপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের ফজর আলীর ছেলে মঞ্জুর আলী ও জিয়াউর রহমানের বাড়ির উঠানে ঘটনা ঘটেছে।

সংঘর্ষে গুরুত্বতর আহত সাত্তার মিয়া (৩৫) মিয়াকে আশংকাজনক অবস্থায় প্রথমে তাহিরপুরের সুনামগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেটে রেফার করে কর্মরত চিকিৎসকগণ। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে।

এই ঘটনায় আশিক মিয়া (৩৫), জাফর আলী (৩০), ফজিল হক (২৬) সহ দুপক্ষের আরও ২০ জন আহত হয়েছে। তাদের সুনামগঞ্জ ও তাহিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানায়, সম্পত্তি ভাগ ভাটোয়ারা নিয়ে মঞ্জুর আলী (৫০) ওপর পক্ষ আসুক মিয়া (৩৫) মধ্যে একাধিক বার হাতাহাতি ও বিচার শালিস হয়। কিন্তু কোনো সমাধান হয়নি। আজ সকালে সাত্তার মিয়া সম্পত্তির বিষয়টি সমাধান করার উদ্দেশ্যে মঞ্জুর আলী ও জিয়াউর রহমানের বাড়িতে আসে।

এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাত্তার মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আগাত করলে গুরুত্বর আহত হয়। এই খবর পেয়ে সাত্তার মিয়ার লোকজন এগিয়ে আসলে দুপক্ষের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। সাত্তার মিয়া মৃত্যু হয়েছে এমন খরব এলাকায় প্রচার হলে ঘটনার পর থেকে মঞ্জুর আলী ও জিয়াউর রহমানের বাড়ির লোকজন সহ আত্নীয়স্বজরা ঘা ঢাকা দিয়েছে।

খবর পেয়ে তাহিরপুর থানা ও বাদাঘাট পুলিশ ফাঁড়ি থেকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!