শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

ড. মো. দিদার চৌধুরী হলেন মাউশি সিলেট অঞ্চলের পরিচালক

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. দিদার চৌধুরীকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সিলেট অঞ্চলের পরিচালক পদে পদায়ন করা হয়েছে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে সোমবার (২ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে ওই পদে পদায়িত করা হয়। 

অধ্যাপক ড. মো. দিদার চৌধুরী এর আগে সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষক-প্রশিক্ষক, সিলেট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা প্রশাসন ও শিক্ষক প্রশিক্ষণ ক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। ড. মো. দিদার চৌধুরীর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার গচিয়া গ্রামে। তার এই পদায়নে শিক্ষা সংশ্লিষ্ট মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকলেই তার সফলতা কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!