রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

ড. ইউনূসকে নিয়ে যা লিখেছেন হিলারি ক্লিনটন

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। টাইম ম্যাগাজিনে ড. ইউনূসকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফাস্টলেডি হিলারি ক্লিনটন।

বুধবার (১৬ এপ্রিল) ২০২৫ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন।

সাবেক ফাস্ট লেডি হিলারি ক্লিনটন লিখেছেন, ‘গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস।’

‘ক্ষুদ্রঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে কয়েক দশক আগে ড. ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। এর ফলে লাখ লাখ মানুষ; যাদের মধ্যে ৯৭ শতাংশই নারী ব্যবসা গড়ে তুলতে, পরিবারকে টিকিয়ে রাখতে এবং আত্মমর্যাদা পুনরুদ্ধার করতে সক্ষম হন।’

হিলারি ক্লিনটন আরও লিখেছেন, ‘ইউনূসের সঙ্গে আমার প্রথম দেখা হয় যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিনটন ও আমাকে যুক্তরাষ্ট্রে একই ধরনের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করতে আরকানসাসে ভ্রমণ করেছিলেন।

তারপর থেকে আমি বিশ্বের যেখানেই গেছি, তার কাজের অসাধারণ প্রভাব প্রত্যক্ষ করেছি তার কাজে বদলে গেছে জীবন, উন্নত হয়েছে বিভিন্ন সম্প্রদায় এবং নতুন করে জন্ম নিয়েছে আশা।’

‘এখন ইউনূস আবারো তার দেশের আহ্বানে সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন, সেই সঙ্গে মানবাধিকার পুনরুদ্ধার করছেন, জবাবদিহি দাবি করছেন এবং একটি ন্যায়সংগত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন।’

তালিকাটি বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে- আর্টিস্ট, আইকন, লিডার, টাইটান, পায়োনিয়ার ও ইনোভেটর।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!