শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩০৮ জন

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে কেউ মারা যাননি। শুক্রবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৮৭ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন ও ময়মনসিংহ বিভাগে ২১ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ২২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১৭ জন পুরুষ ও ১০৭ জন নারী। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৩ হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!