শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

জামালগঞ্জে আ.লীগ নেতা আব্দুল হক গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় আ. লীগ নেতা আব্দুল হককে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় সুজাতপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুল হক জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের সুজাতপুর গ্রামের মৃত ফাজিল মিয়ার ছেলে। তিনি জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলা ও ৩টি হত্যাচেষ্টা মামলা বিচারাধীন রয়েছে।
এদিকে গত ৫ আগস্ট ছাত্র জনতার উপর হামলার অপরাধে জামালগঞ্জ থানায় একটি নাশকতার মামলাও রয়েছে তার বিরুদ্ধে। যা বর্তমানে চার্জশিটের জন্য সুনামগঞ্জ সিআইডি পুলিশে তদন্তাধীন রয়েছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শ.ম কামাল হোসেইন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সুনামগঞ্জ সদর থানার নাশকতার একটি মামলায় আব্দুল হককে গ্রেফতার করে সদর থানায় পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!