শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সেনাবাহিনী হাতে স্ত্রীসহ ভুয়া মেজর আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সুনামগঞ্জের জগন্নাথপুরে স্ত্রীসহ ভুয়া মেজরকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর থেকে তাদের আটক করা হয়।

এসময় উদ্ধার করা হয় সেনাবাহিনীর পোশাক, একটি এক্স নোহা গাড়ি, দেশীয় অস্ত্র, পাসপোর্টসহ বিভিন্ন সামগ্রী।

আটক বাসিদুর রহমান (৩৮) কুমিল্লা জেলার বুড়িচং থানার আজ্ঞাপুর গ্রামের সাইমুল হকের ছেলে ও তার স্ত্রী বেলিনা বেগম জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের ক্বারী মখলিসুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসিদুর রহমান হরিপুর গ্রামে অবস্থান করার পর থেকে হরিপুর এলাকাসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে আসছিলেন।

এমনকি স্থানীয়দের ভয় দেখিয়ে বিভিন্ন সুবিধা ভোগ করতেন। তার নানা কার্যকলাপে সন্দেহ জাগলে সোমবার সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সেনাবাহিনী তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, বাসিদুর রহমান ও তার স্ত্রীকে সেনাবাহিনী থানায় সোপর্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!