শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

ছাতকে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:- গত ২২ জানুয়ারী বুধবার মধ্যরাতে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের দারাখাই নামক স্থানে গাড়ি আটকিয়ে ডাকাতির ঘটনার মুল ডাকাতকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি দল।

শুক্রবার রাত ১টার দিকে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সদস্যরা তাকে একটি দেশীয় তৈরি পাইপগান, ডাকাতির সরঞ্জামসহ আটক করে।

গ্রেফতারকৃত ডাকাত ছাতক উপজেলার ভাতগাওঁ ইউনিয়নের হায়দরপুর গ্রামের হাজী ইদাজুল্লাহ পুত্র আব্দুল কুদ্দুস (৪৫)।

উল্ল্যেখ্য, গত ২২ জানুয়ারী বুধবার মধ্যরাতে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী দুটি বাসসহ চার গাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এ সময় ডাকাতের হামলায় বেশ কয়েকজন আহত হন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!