শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ছাতকে সেনাবাহিনীর অভিযানে চোরাই পন্য আটক, দুই সাংবাদিককে চোরাকারবারীর হুমকি

ছাতক প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

ছাতকে সেনাবাহিনীর টহল টিমের অভিযানে বিভিন্ন চোরাই পণ্য আটক করা হয়েছে। গত ১৮ জুলাই সুরমা ব্রীজের উপর থেকে ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা ও রেলবোল সহ চোরাই পন্য আটক করে সেনাবাহিনীর একটি টহল টিম। ছাতকের ২ সাংবাদিকের দেয়া তথ্যের ভিত্তিতে চোরাই পন্য আটক করা হয়েছে এমন দাবিতে চোরাকারবারি মো. শাহিন এশিয়ান টিভি’র ছাতক উপজেলা প্রতিনিধি মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল ও দৈনিক যায়যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনিরকে দেখে নেয়ার হুমকি দিয়েছে।

গত ৩১ জুলাই রাতে ০১৯৮৩-০৩২৩৫১ নাম্বারের মোবাইল থেকে হুমকি দিয়ে বলেন,তার নাম মো. শাহিন। সেনাবাহিনীর হাতে আটককৃত মালামালের মালিক তিনি। তিনি টাকা দিয়ে আগে ও এরকম ব্যবসা করেছেন। বর্তমানে ও ব্যবসা করে যাচ্ছেন ব্যবসার কারো বাবার নয়। নিজের টাকা দিয়ে ব্যবসা করছি সাংবাদিকদের সমস্যা কি।  এর খেসারত অবশ্যই সাংবাদিকদের দিতে হবে। এ সব কথা বলে মুহাম্মদ নাজমুল হাসান জুয়েলকে হুমকি দেয়া হয়।

এর কিছু সময় পর একই নাম্বারের মোবাইল ফোন দিয়ে সাজ্জাদ মাহমুদ মনিরকে ও দেখে নেয়ার হুমকি দেন মো. শাহিন নামের চোরাকারবারি। হুমকি প্রদানের বিষয়ে ২ জন সাংবাদিকের কাছে অডিও রেকর্ড রয়েছে। এ বিষয়ে সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির বাদী হয়ে ১ আগষ্ট ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেনাবাহিনীর ছাতক ক্যাম্পেও মৌখিকভাবে বিষয়টি অবহিত করেছেন তারা। ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ অভিযোগ প্রাপ্তির বিষয় স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!