শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন

ছাতকে সিমেন্ট ফ্যাক্টরির সিবিএ সভাপতি গ্রেফতার

ছাতক প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযান (অপারেশন ডেভিল হান্ট)  পরিচালনা করে ছাতক  সিমেন্ট ফ্যাক্টরি  সিবিএ”র সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছকে (৫৮) গ্রেফতার করা হয়েছে।

তিনি পৌরসভার  ২ নং ওয়ার্ড নোয়ারাই-ইসলামপুর  গ্রামের মোহাম্মদ হোসেনের পুত্র।

মোঃ আব্দুল কুদ্দুছ  তিনি ছাতক সিমেন্ট ফ্যাক্টরি সিবিএ”র   সভাপতি, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিসিআইসি”র শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি।

বুধবার ১৬ এপ্রিল বেলা সাড়ে ১১ টার সময় ছাতক থানার  এসআই সিকান্দর আলী, এসআই মোহাম্মদ সাদেক, এসআই রেজাউল করিম, এসআই মো. রাহিম মিয়া, পিএসআই বিন-আমিন, এএসআই সাহাব উদ্দিন, এএসআই মো.তোলা মিয়া বিশেষ অভিযান পরিচালনা করে নোয়ারাই- ইসলামপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।

পুলিশ সুত্রে জানা গেছে ছাতক থানার মামলা নং-১৫, (২) ২৫ এর সন্দিগ্ধ আসামী মোঃ আব্দুল কুদ্দুছ।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!