শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

ছাতকে বিএনপি নেতাকর্মীদের হুমকি দিলেন আওয়ামী লীগ নেতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি:- ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা ও নোয়ারাই ইউনিয়ন পরিষদের বতর্মান চেয়ারম্যান দেওয়ান আব্দুল খালিক স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দেখে নেওয়ার হুমকি দিয়ে ‘আব্বা’ ডাকানোর হুঙ্কার দিয়েছেন।

এসময় ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ  সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় বেশ কয়েকটি মামলার আসামী আব্দুল মমিনও উপস্থিত ছিলেন।

স্থানীয় এলাকায় একটি সামাজিক সালিশ বৈঠকে তিনি এই হুমকি প্রদান করেন। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ‍্যমে এবং স্থানীয় জনগণের কাছে ছড়িয়ে পড়লে ব‍্যপক প্রতিক্রিয়া তৈরি হয়।

ভিডিওতে দেখা যায়, সালিশ বৈঠকের  এক পর্যায় চেয়ারম্যান খালিক উত্তেজিত হয়ে বিএনপি নেতাকর্মীদের হুমকি দিয়ে বলেন, আমার কাছে আওয়ামীলীগ সরকার যা বিএনপি সরকারও তাই। বেশি বাড়াবাড়ি করলে এমন অবস্থা করব সবাই আব্বা ডেকেও পার পাবেনা।

এদিকে,   ছাতকে আওয়ামীলীগ সমর্থক ইউপি চেয়ারম্যানের এই দাপট ও হুঙ্কারে বিব্রত স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তারা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলার আসামী মমিন সহ আওয়ামী দোসররা প্রকাশ‍্যে ঘুরে বেড়াচ্ছে। তারা উল্টো হুমকি দিয়ে চলেছে।

নেতাকর্মীরা প্রশাসনকে দায়ী করে বলেছেন, প্রশাসনের নাকের ডগায় আওয়ামী দোসররা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে অথচ তাদের গ্রেফতার করা হচ্ছে না।

অভিযোগ রয়েছে বিএনপির স্থানীয় একটি প্রভবশালী বলয়ের আশ্রয় প্রশ্রয়ে আওয়ামী দোসররা তাদের অতীতের কর্মকাণ্ড এখনো চালিয়ে যাচ্ছে। অবিলম্বে আওয়ামী দোসরদের গ্রেফতার তার তাদের রাহুমুক্ত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

বিষয়টি সম্পর্কে জানতে ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল খালিকের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!