প্রথম সকাল ডেস্ক:- ছাতকে সেনা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র,সুরক্ষা সামগ্রী সহ ৪ ডাকাত ও তাদের বহনকারী একটি নোহা গাড়ি ও চালককে আটকে করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের পেপার মিল রাস্তার উপর ৪২ বীর (রিয়ার)১১ পদাতিক ব্রিগেড ছাতক আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েবের নেতৃত্বে অভিযান চালিয়ে অস্ত্রসহ ডাকাতদের আটক করা হয়।
আটককৃত ডাকাতরা হলেন উপজেলার চরমহল্লা ইউনিয়নের বল্লভপুর গ্রামের আব্দুস সালামের পুত্র জাহাঙ্গীর আলম ও রবিউল আলম,আমজাদ আলীর পুত্র মুরাদ আহমদ,মনফর আলীর পুত্র কয়েছ আলী,গাড়ি চালক জালালাবাদ থানার লালারগাও গ্রামের মনছর আলীর পুত্র খোয়াজ আলী।
এ সময় নোহা মাইক্রো গাডি (নং ঢাকা মেট্রো চ- ৫১-৩৯১৪), ৪ টি মোবাইল, বড় আকারের ১০টি ছোরা, ৩ টি দা, ৫ টি বল্লম, ৩ টি সুলফি ,৭ টি নিগার্ড উদ্ধার করে জব্দ করা হয়েছে। ক্যাপ্টেন শোয়েব জানান, উদ্ধারকৃত অস্ত্রসহ ডাকাতদের ছাতক থানায় সোপর্দ করা হয়েছে।