শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

ছাতকের হত্য মামলার ২ আসামী সিলেটে গ্রেফতার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দিঘলী বেরাজপুর গ্রামের সোনাফর আলী হত্যা মামলার ২ জন আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍‍্যাব-৯।

শুক্রবার (১৬ মে) বিকালে সিলেটের জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্ট থেকে গ্রেফতার করে।

মগ্রেফতারকৃতরা হলেন-  দিঘলী বেরাজপুর ছইফ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৫) ও ময়না মিয়ার ছেলে তাজ উদ্দিন (৩৫)।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ১২ মে সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার ছাতকের দিঘলী বেরাজপুর এলাকায় বৈদ্যুতিক লাইনের সংযোগ নিয়ে দুপক্ষের ঝগড়া হয়।

একপর্যায়ে সোনাফর আলীকে প্রতিপক্ষরা কাঠের বর্গা এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে গুরুরতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন।  পুলিশের পাশাপাশি অভিযুক্তদের ধরতে মাঠে নামে র‍‍্যাবও।

এ মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!